July 28, 2026, 10:07 pm

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  • Update Time : Thursday, June 18, 2026
  • 69 Time View

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে ২ জন এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মোট আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ১ হাজার ৯ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৯ হাজার ৯০৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১০ হাজার ৭৭৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ৭৪ হাজার ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৭০ হাজার ৫০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category