July 28, 2026, 6:36 pm

শুধু পদত্যাগই নয়, সাহাবুদ্দিনের বিচারও নিশ্চিত করতে হবে: জামালপুরে নাহিদ ইসলাম

  • Update Time : Thursday, July 23, 2026
  • 22 Time View

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুধু পদত্যাগ করলেই হবে না। তাকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ‌‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দীন চুপ্পু পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, শোনা যাচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। আবার তিনি নিজে পদত্যাগ করবেন না, তাকে বিএনপির চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হচ্ছে- এমন কথাও শোনা যাচ্ছে। কিন্তু আমাদের অবস্থান পরিষ্কার, শুধু পদত্যাগ নয়, তার বিচারও নিশ্চিত করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তি শক্তির সভাপতি জাহিদ আহসান, সদর উপজেলার সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীমসহ অন্যান্যরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category