July 28, 2026, 7:52 pm

জামালপুরে আইনজীবীর কার্যালয় থেকে পাইপগান-বোমা-মদ জব্দ। Jamalpur TV

  • Update Time : Tuesday, July 7, 2026
  • 44 Time View

জামালপুর শহরে এক আইনজীবীর চেম্বারে অভিযান চালিয়ে পাইপগান, পিস্তলের গুলি, ককটেল, পেট্রোলবোমা ও বিদেশি মদের বোতল জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী কামরুল হাসান মনিরের চেম্বারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্ত আইনজীবী কামরুল হাসান মনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই চেম্বারটিতে অভিযান চালানো হয়। এই সময় সেখান থেকে দুটি পাইপগান, পাইপগানের গুলি, চারটি ৯ এমএম পিস্তলের গুলি, ছয়টি ককটেল, ছয়টি পেট্রোলবোমা এবং ছয়টি বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া সব সামগ্রী ইতোমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকসদৃশ সামগ্রীর উৎস, মালিকানা এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category