July 28, 2026, 8:57 pm

বাংলাদেশে বিশ্বকাপ শুরু আজ! প্রথম ম্যাচেই ব্রাজিলের কঠিন পরীক্ষা

  • Update Time : Saturday, June 13, 2026
  • 40 Time View

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থক দুই দলের-ব্রাজিল আর আর্জেন্টিনা। ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আদতে তাদের চোখ ব্রাজিল বা আর্জেন্টিনার প্রথম ম্যাচের দিকেই। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ১৭ জুন, ব্রাজিল মাঠে নামছে আজই।

সেই হিসেবে বাংলাদেশে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ! শনিবার দিনগত রাত ৪টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ জায়ান্টকিলারখ্যাত মরক্কো।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘সি’ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের হতাশা ভুলে নতুন উদ্যমে টুর্নামেন্টে নামছে সেলেসাওরা। অন্যদিকে ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে পৌঁছানো মরক্কো আবারও চমক দেখানোর প্রত্যাশায়।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। ১৯৩০ সালে প্রথম আসর থেকে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়া একমাত্র দেশ তারা। এখন পর্যন্ত ১১৪টি ম্যাচ খেলে ৭৪টিতে জয় এবং পাঁচটি শিরোপা জিতেছে দক্ষিণ আমেরিকার দলটি।

তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। বর্তমানে তাদের ২৪ বছরের শিরোপাখরা চলছে, যা ১৯৭০ থেকে ১৯৯৪ সালের দীর্ঘ অপেক্ষার সমান। সেই খরা শেষ হয়েছিল যুক্তরাষ্ট্রের মাটিতেই, যা এবার ব্রাজিল সমর্থকদের নতুন আশার জন্ম দিয়েছে।

গত বছর ব্রাজিল ফুটবল কনফেডারেশন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের দায়িত্ব দেয়। দেশের ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জ উপভোগ করছেন অভিজ্ঞ এই কোচ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category