July 28, 2026, 9:00 pm

গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : Wednesday, July 1, 2026
  • 50 Time View

চিকিৎসকদের দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, গল্পগুজব করে সময় নষ্ট না করে রোগীরা যেন যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা সম্প্রসারণ করবে। তবে রোগীদের সঠিকভাবে দেখাশোনা এবং চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব চিকিৎসকদেরই পালন করতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসকেরা যথাযথভাবে দায়িত্ব পালন না করলে, জবাবদিহি নিশ্চিত না হলে এবং পেশাগত নৈতিকতার চর্চা না থাকলে জনকল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্যখাত বাজেটে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category