July 28, 2026, 10:03 pm

লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী

  • Update Time : Wednesday, June 24, 2026
  • 137 Time View

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপ বা অনুরোধ এলেও দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি বলেছেন, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক না হওয়া পর্যন্ত সেখানে ইসরাইলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে কাটজ জানান, চলমান সামরিক অভিযান ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হওয়া প্রায় দুই লাখ লেবাননি নাগরিককে আপাতত ওই এলাকায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।

তিনি দাবি করেন, অতীতে নিরাপত্তা অঞ্চল হিসেবে ব্যবহৃত এলাকাগুলোতে বেসামরিক লোকজনের উপস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সড়কপথে বোমা হামলাসহ বিভিন্ন ধরনের আক্রমণ চালানো হয়েছিল।

কাটজ বলেন, অতীতের অভিজ্ঞতা বিবেচনায় এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেওয়া হবে না। সে কারণে দক্ষিণ লেবাননে সামরিক অবস্থান বজায় রাখা হবে এবং সেনা প্রত্যাহারের প্রশ্নই ওঠে না। তিনি স্পষ্টভাবে বলেন, আমরা সরে যাচ্ছি না।

সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলমান থাকার মধ্যেই ইসরায়েলের এই অবস্থান সামনে এলো।

পর্যবেক্ষকদের মতে, দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন অব্যাহত রাখার সিদ্ধান্ত অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি এবং কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category