July 28, 2026, 8:57 pm

‘আমরা কাউকে ভয় পাই না’ ব্রাজিলকে হারানোর হুঙ্কার আশরাফ হাকিমির

  • Update Time : Saturday, June 13, 2026
  • 33 Time View

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলা মরক্কো এবার প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ফুটবল পরাশক্তি ব্রাজিলের। বিশ্বমঞ্চের সেই দুর্দান্ত ফর্ম ধরে রেখে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে মরোক্কান শিবিরে বইছে আত্মবিশ্বাসের হাওয়া। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অন্যতম সেরা তারকা ও পিএসজি ডিফেন্ডার আশরাফ হাকিমি স্পষ্ট জানিয়ে দিলেন, ব্রাজিলকে সমীহ করলেও জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

সংবাদ সম্মেলনে হাকিমি দলের বর্তমান মানসিকতা এবং ব্রাজিলের বিপক্ষে তাদের পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না, তা স্বীকার করে হাকিমি বলেন, ‘ব্রাজিল বিশ্বের অন্যতম সেরা দল এবং তাদের দলে বিশ্বমানের সব খেলোয়াড় রয়েছেন। তবে আমরা কাউকে ভয় পাই না। বিশ্বকাপে আমরা প্রমাণ করেছি যে কোনো দলের বিপক্ষে আমরা সমানতালে লড়তে পারি। আমাদের লক্ষ্য কেবল ভালো খেলা নয়, আমরা ম্যাচটি জিততে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category