July 28, 2026, 6:37 pm

জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

  • Update Time : Saturday, July 4, 2026
  • 96 Time View

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল ও মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে মো. আপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সানাকৈর নয়াপাড়া মসজিদ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আপন জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের আনিস ভাঙ্গারির ছোট ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে সানাকৈর নয়াপাড়া মসজিদ এলাকার প্রধান সড়কে একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী আপন সড়কে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

পরে গুরুতর আহত অবস্থায় আপনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আপনের মৃত্যুর খবর পরিবারে পৌঁছালে স্বজনদের আহাজারিতে শোকের মাতম নেমে আসে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category