July 28, 2026, 6:37 pm

জামালপুরের সরিষাবাড়ীতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Update Time : Thursday, June 25, 2026
  • 133 Time View

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সামী (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাসকিন (৬) নামে আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নিখাই গ্রামের পেরিবিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামী ছানোয়ার হোসেনের ছেলে। আহত তাসকিন রফিকুল ইসলামের ছেলে। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সামী, তাসকিন, সাইম ও সোয়াদসহ চার শিশু পেরিবিলে শাপলা তুলতে যায়। একপর্যায়ে সামী ও তাসকিন পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর দুই শিশুর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।

পরে দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সামীকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর পরিবারে চলছে আহাজারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category